উম্মুক্ত মাঠ

মোঃ মারুফুর রহমান

উম্মুক্ত মাঠের কোণে বসে কল্পনা করি আমার জীবন, কী এক সুন্দর সময়ে ঘেরা।

অবাধ স্বাধীনতা দিয়েছে মোরে ধরা
বিপ্লবের পথ ধারায় আমি এক মরা।

তবু খুঁজে বেড়ায় শান্তি
এই নগ্ন মাঠে
যেখানে আমার উপস্থিতিই এক উপহাস
সেথায় অধম আমার এই প্রান্ত।

আমি চাই পৃথিবীর মাঝে হোক সমতা
কিন্তু আমি নিজেই মাঠের এক উম্মাদ ভূ-স্বামি,
যে করে না স্বাগতম, কারো আগমনে,
যেন এক করুন বিশ্বাসী তোমার পতনে।

আমি তোমার কাছে চাই আশ্রয়,
কিন্তু দেয় না কাউকেই প্রশ্রয়।

আমি নেহায়েত একজন আত্মকেন্দ্রিক আত্মা,
কারো বিপদ করে না মোরে ক্ষান্ত,
আমি এক পাশান হৃদয় অবিশ্রান্ত।

আমি মাঠের কোণে অবস্থান করি আজো,
কারণ আমি কল্যাণ না হওয়া এক মন্দ।

আমি খুঁজে ফিরি শান্তি দু-দন্ড,
অথচ করি না কোন কর্ম।

যখনি আমি ফিরে তাকায় আমার মাঝে,
আমি খুঁজে পায় ভীষণ এক নির্লজ্জ।

যখন আমি উপলব্ধি করি,
সম্পদ নয় মোর কাম্য,
তাই ত্যাগ দিলাম অট্টালিকার উপপাদ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *