শাহীন আলম (শুভ)
কখন কিযে হয় মনে
ডুবিডুবি প্রেম গোপনে
লাগে যে সবি ভালো
ফর্সা কিংবা কালো।
বারবার প্রেমে পড়ি
প্রেম রোগে ছড়াছড়ি!
আহা কিযে হল আমারি!
মায়া তে আসক্ত কিযে করি।
কেঁড়ে নেয় নয়নের দৃষ্টি
না চাহিতে হয় এমনটি!
ওরা হঠাৎ টিপটিপ বৃষ্টি
অপরুপ টানটান দৃষ্টি।
প্রেমে পড়ি বারবার
হতে পারে কারো হাসি!
বারবার প্রেমে পড়ে,
জাগিতে হয় কত নিশি।
বারবার পড়ি প্রেমে
হোক সেটা রমণীর জ্যামে!
হৃদয় ছুটন্ত সুযোগ সন্ধানে
বারবার পড়ি প্রেমে।
বারবার প্রেমে পড়ে
লেগেছে প্রেমময় নেশা
প্রেমে তে লভগুরু!
প্রেমে পড়ে করুণ দূর্দশা।
বারবার প্রেমে মর্জি তে,
করিয়াছে মোরে আসক্ত!
বারবার প্রেমে পড়ে
প্রেমে তে আজি সেরা ছাত্র।
কবি রাই তে প্রেমে পড়ে
কোনো কিছুতেই বারবার
প্রেম পড়ে ভাব জমায়
ছন্দ সাজায় কবিতায়।





















