প্রিয়দর্শিনী
বাড়ি ফেরার নাম করে
চলে গেল কত সন্তান
জীবনের তরে নিখোঁজ হয়ে..
নদীর জলে আজ নেই
উত্তেজিত স্রোত সেই
আছে শুধু স্বজন হারানোর হাহাকার…
দাম্পত্য জীবন শুরু না হতেই
হলো সৌম্যের স্বপ্নের ছারখার…
কত স্তব্ধ আজ নদীর বুকে
কত প্রাণ দিল এ জলেই বলিদান….
এভাবে ছোট্ট শিশুও
মায়ের কোলে বসে
শ্বাসরুদ্ধ হয়ে দিতে হলো প্রাণ…
কেউ পারবে না এই
রক্তাক্ত অশ্রু মুছে দিতে…
ঈদের আনন্দের কাছে
দিলো সকলের মনে কেমন বিষাদ লেপে….
নদী পাড় হতে গিয়ে এক পিতৃ হারা সন্তান
মাকেও ফেলল হারিয়ে…
কত আর্তনাদ ছেলেটার পাড়ে এসে
মা তুমি আমায় যেও না ছেড়ে!!
মা তুমি আছো কোথায়!!
আমার বুকটা যে আজ
গেল চিরতরে শূন্য হয়ে….
দেওয়ার ভাষা নেই
তোমার এই কষ্টের
কোন সান্ত্বনা!!
কোন সন্তান যেন না হয়
আর পিতৃ-মাতৃ হারা…..
সাথে হয় না আর যেন
কোন মায়ের কোল ছাড়া….





















