২৬’শে
পংকজ পাল:
আজকের এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির জেগে ওঠার গল্প। ১৯৭১-এ বাঙালি প্রমাণ করেছিল—স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই।
অগণিত ত্যাগ, রক্ত আর সাহসের বিনিময়ে পাওয়া এই লাল-সবুজ পতাকা আমাদের অহংকার, আমাদের পরিচয়।
আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগে গড়ে উঠেছে স্বাধীন বাংলাদেশ।
আসুন, স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে—
একটি সুন্দর, মানবিক আর উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই।
শুভ মহান স্বাধীনতা দিবস।
লেখক: সম্পাদক, পলিমাটি ম্যাগাজিন।





















