কাজী.এস.আর.রাশিদা
হঠাৎ হৃদে-কাটা বিঁধে
শূন্য বিজন রাতে;
বন্ধ দোরে-হৃদয় পোড়ে
নিশীথিনীর ঘাতে!
কেন জানি-বিষাদ বাণী
শিকল বাঁধে সুখে;
নিদ্রা পালায়-বিষম জ্বালায়
দ্রোহে পোড়ায় বুকে!
উষ্ণ আঁচে-ব্যথা কাছে
নিঃশ্বাস থেকে ঘাড়ে;
বন্ধ শ্বাসে-বিষাদ হাসে
বাম পাঁজরের হাড়ে!
কেন তবে-এমন হবে
হৃদয় পোড়ার গন্ধে;
হৃদ কাননে-আজ আননে
ভুগছে ভীষণ দ্বন্দ্বে!
নোনাবারি-অঝোর সারি
কপোল ভেঙে এসে;
পোড়ায় দ্রোহে-কিসের মোহে
অশ্রুজলে হেসে!





















