উজান গাঙ্গের নাইয়া

হুসাইন আহমাদ

উজান গাঙ্গের নাইয়া, তুমি-
উজান গাঙ্গের নাইয়া!
ধইরো তুমি বৈঠাখানি,
শক্ত হাতে বাইয়া।
উজান গাঙ্গের নাইয়া, তুমি-
উজান গাঙ্গের নাইয়া!

নাও নিয়ে তো যেতে হবে
বহু দূরে বাইয়া,
ঝড় তুফানে চাইবে তোমায়
নাহি যেতে বাইয়া।
উজান গাঙ্গের নাইয়া, তুমি-
উজান গাঙ্গের নাইয়া!

সখি তোমার বইসা আছে
পথো পানে চাইয়া,
সখার লাগী সখী তোমার
চায়না কিছু পাইয়া।
উজান গাঙ্গের নাইয়া, তুমি-
উজান গাঙ্গের নাইয়া!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *