সকাল ৮ টা:
জাবের মিয়া : কিরে লালটু কই যাস? আবার হাতে দেখি তেলের ব্যারেল!
লালটু : পাম্পে কাকা, তেল আনতে।
জাবের মিয়া : পাম্পে কি তেল আছেনি?
লালটু : কেন কাকা জানেন না! আমাগো মন্ত্রী কইছে ‘ জ্বালানির কোন সংকট নেই’।
জাবের মিয়া : মন্ত্রীরা তো এসি রুমে বসে বসে কতো কিছুই কয়, যাও দেহো তেল পাওনি।
বিকাল ৪টা:-
জাবের মিয়া : কিরে লালটু তেল আনছিস নি?
লালটু : না কাকা পাম্পে তো তেল নাই।
জাবের মিয়া : তোরে তো আগেই কইছিলাম।
লালটু : তাইলে কাকা, মন্ত্রী যে কইলো তেল আছে।
জাবের মিয়া : এমপি মন্ত্রীরা তো কত কিছুই কয় সব কি আর সত্যি হয়!
হুসাইন আহমাদ





















