নাই নাই


রানা সোহেল মেঘদূত

নাই নাই নাই নাই নাইরে
নাই নাই নাই নাই নাই,,
এ জগতে হায়
সে বেশী চায়,,
যার ভেতর মনুষ্যের
বিবেক বুদ্ধি নাই।

বিবেক থাকলে কি হায়
লোহার বদলে বাঁশ,
পরীক্ষাতে কেমনে হয়
প্রশ্ন পত্র ফাঁস।
কেমনে পাল্টায় এক রাতে
হাতের রেখাটাই।
এ জগতে হায়
সে বেশী চায়,,
যার ভেতর মনুষ্যের
বিবেক বুদ্ধি নাই।

পেঁয়াজ চিনি তেল
বাড়তে থাকে দাম,
কেউ বলেনা মজুদদার
এবার তোরা থাম।
অসৎরা রয় অট্রালিকায়
গরীবতো রাস্তায়।
এ জগতে হায়
সে বেশী চায়,,
যার ভেতর মনুষ্যের
বিবেক বুদ্ধি নাই।

গাড়ী ভাড়া দারুন চড়া
সবজি লাগামছাড়া,
চান্দাবাজির দৌরাত্মায়
মরার উপর খাঁড়া।
মানুষের এই মূল্যহ্রাসে
মানুষ অসহায়,
এ জগতে হায়
সে বেশী চায়,,
যার ভেতর মনুষ্যের
বিবেক বুদ্ধি নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *