শেখ সুলতানা মীম
এসেছিলে তুমি ক্ষণিক সময় হেসে,
দিয়েছিলে ভালোবাসা বুক উজাড় করে।
তেমাতেই হয়েছি আমি মুগ্ধ, ওগো বিলাসিনী,
ভুলবো না কোনোদিন তোমার সেই বদনখানি।
যেদিকেই তাকাই, দেখি অবাক নয়নে,
তোমার হাসি মিশে আছে এই অলোক ভুবনে।
বলিতে পারিনি কভু, ওগো সুহাসিনী,
কত মায়া ছড়িয়েছে তোমার হাতছানি।
কিন্তু সময় বড়ই নিষ্ঠুর, ছাড় নাহি দেয়,
দিতে না চাইলেও দিতে হয় বিদায়।
সময়ের কালে কত কিছু বিলীন হয়,
দেখিতে হয় শুধু—তবু কিছু নাহি করা যায়।





















