চৌধুরী রুহাশ
গাছে কেটে দিলে ফুল আসে,
তারপর ফল—
রক্তিম, নীরব, পরিপূর্ণ।
জীবনও তেমন,
দুঃখের ধারেই ফোটে প্রথম আলো,
তারপর সুখ এসে বসে পাশে—
নিঃশব্দে, অকারণে।
তারপর কি?
হয়তো আবার কাটা,
আবার কোনো ঋতুর ডাক,
আবার এক অচেনা ফুলের জন্ম।
এই নামহীন চক্রেই
জীবন ধীরে ধীরে
নিজেকে চিনে নেয়।





















