রানা সোহেল মেঘদূত
যুদ্ধ যুদ্ধ খেলা,
বিভৎস সব প্রজার ছবি
রাজার অবহেলা।।
যুদ্ধ যুদ্ধ গান
মিশাইল বোমা কাঁপায় আকাশ
পরমানবিক যান।
এই যুদ্ধ যুদ্ধ বড়াই,
দেখেনা ওরা তৃতীয় বিশ্বে
দুমঠো ভাতের লড়াই।
এই যুদ্ধে হাজার লাখো প্রাণ,
অকাতরে ঝরে,
এই যুূ্দ্ধের দামামা বাজলেই হায়
অবুঝ শিশু মরে।
এই পৃথিবীর বাতাস ভারি
আহাজারী
রক্তে লাশের ভেলা,,
যুদ্ধ যুদ্ধ খেলা,
বিভৎস সব প্রজার ছবি
রাজার অবহেলা।
এই যুদ্ধ বিমান আর জলযান
প্রাণ হরনের ডাক,
সব থামানোর মিছিলে জাগো প্রাণ
হাসি ফোটে থাক,
মানুষের সনে মানুষের প্রেম
ভালোবাসায়
আশাবাদের মেলা।
যুদ্ধ যুদ্ধ খেলা,
বিভৎস সব প্রজার ছবি
রাজার অবহেলা।





















