রবের বিচার


শাহীন আলম(শুভ)

শোনে হে ধরনীর মাটি ও মানুষ
ঈমানের তরে থেকো সর্দা হুঁশ!
বিবেকের নিকটে সাজাগ রেখো
সঠিক বেঠিক দুটোই চিনতে শিখো।

দলের স্বার্থে কিংবা ব্যক্তিতে লাভে
নিদোষী কে দুষী করিনা শক্তির প্রভাবে
মরিতে হবে সবে, যেতে হবে হাশরে
দাড়াতে হবে রবের নিকট দায়ভারে।

জীবনের সকল কিছুর এক এক করে
বলিতে বাধ্য হবে মহান রবের বিচারে!
আমলে রাখিওনা দোষ পরের হক নষ্ট করে
স্বার্থের অন্ধে থাকিওনা জগৎ সংসারে।

কঠিন ওই বিচারের রায়টি রাখিও মনে
দুনিয়ার সাধারণ বিচার নয়যে অর্থ গুনে
মিজানের পাল্লায় দৃশ্য হবে আমল সবি
যা করেছে অর্জন ভর্বের জীবন ভূমি।

রবের ওই বিচারে কেউ পাইনা যে ছাড়
দুনিয়াতে ছাড় দেয়, ছাড়ে নাহি সেতায়!
মানুষের মতো মানুষ হতে চিরসত্য থাকা চাই
মিথ্যা কিংবা স্বার্থে লাভে ঈমান করিনা ছাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *