হুসাইন আহমাদ
আকাশের দিকে তাকিয়ে দেখনা
মেঘেরি মেলা।
সাগরের বকে তাকিয়ে দেখনা
ঢেউয়েরি খেলা।
এসব কিছু যিনি সৃজিয়েছেন,
আল্লাহ মহান সে যে আল্লাহ।
পাহাড় চিরে দেখো ঝর্ণাধারা,
ককিলের কন্ঠে সুরেরই মালা।
এসব কিছু যিনি সৃজিয়েছেন,
আল্লাহ মহান সে যে আল্লাহ।
প্রতিদিন প্রভাতে সূর্য উঠে,
জোসনা রাতে দেখ চাঁদনি হাসে।
এসব কিছু যিনি সৃজিয়েছেন,
আল্লাহ মহান সে যে আল্লাহ।





















