চৈত্র মাস


হুসাইন আহমাদ

চৈত্র মাসে দুপুর কালে
চলছে না আর কোন লোকে,
রোদের তাপে ছাতি কাপে
তৃষ্ণাতে আজ বুকটা ফাটে।

কিষান বেটা মাঠ ছেড়ে আজ
ঠাই নিয়েছে গাছের তলে,
বুড়ো দাদা মসজিদের ওই
পাশে বসে তাসবীহ গুনে।

শিশুরা আজ খেলছে না তো
রোদের তাপে খেলার মাঠে,
সব মায়েরা আগলে রাখে
রোদের তাপে নাহি যেতে।

পুকুরেতে জল নেই এখন
কে যে কখন গোসল করে,
চৈত্র মাসের এই গরমে
ভাল্লাগেনা কোন কাজে।

দূর দিগন্তে চেয়ে দেখি
অগ্নি বায়ু আসছে ধেয়ে,
একটু যদি শীতল বাতাস পাই
তখনই শুকর করি খোদার তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *