ধ্যানভঙ্গ


রানা সোহেল মেঘদূত

লজ্জাবতী পাতারা ঘাসের শয্যায় শুয়ে পড়ে
তোমার আঙুল ছোঁয়া আদরে।
জোছনার আলুতালু
চাদরে মোড়া রাতের অভিসারে সঙ্গম করে
দুটো পাখি,
ডালে ডালে বিহঙ্গ বিহার।
ভাসানতরী মাঝদরিয়ায় এলেবেলে
জাহাজী এক ভীরুমনে ভাসতে থাকে,
তার প্রেমেরই চোখের আলোয়।
এসব চিত্রাবলী ভাবতে ভাবতে
আমি নামি অন্য কোনো পথে।
তিন রাস্তায় মোড়ে এসে
অপেক্ষাতে
দুপুর চুষি
বিকেল গিলে খাই,
সন্ধা নাচাই।
মাঝ রাস্তায়
তোমার নামে ধ্যান করি
এক ঋষিজের মতো করে।
সবুজ অরণ্য,,
,মাঝে তোমার আসা যাওয়ার ঘাস পথ।
আসছো তুমি
,ধীরে ধীরে,,,
আহ
একী!
ট্রাফিক জ্যামে আটকা পড়ে পুরো শহর।
হর্নগুলো বাজতে থাকে খুব
আদরে।
জটে পড়া মানুষগুলোর রাগ বৈরভী
মধুর লাগে।
দু পুলিশের কবিতা পাঠ সামনে এসে।
তখন আমি ধ্যানে গভীর
তোমার নামে মাঝ রাস্তায়।
ঘাস মাড়িয়ে আমার পানে,
ফিরছো তুমি
ধীরে ধীরে,,,
আমায় টানে কোন সে তিয়াস
আমায় টানে কোন সে কিনার
আমায় টানে কোনসে দেয়াল।
হুশটি কেবল আমি আছি তোমার ধ্যানে।
ধ্যান ভাঙলে দেখি আমায় রাখলো ঘিরে অবাক মানুষ।টানছে কেবল হ্যাচকা টানে
দুটো পুলিশ।
চিল্লাপাল্লা,,,মামলা ঝামলা।
ফিরে আসি শহরজুড়ে
যানজট গড়ার অপরাধে,,
,দীর্ঘসময় দায় নিয়েছি।
দায় নিয়েছি আমি এখন আমিশুন্য
ভালোবাসার গভীরতর জলগভীরে
ডুব দিয়েছি।একলা একা।
বুঝলাম,,
বোকা মানুষের ভালোবাসার
কিচ্ছুটি নেই।

নাগরিক এই সুবিধায়
গ্যাস বিদ্যুৎ জল ডাস্টবিন,ড্রেন
থাকলেও
ভালোবাসার সড়কটি নেই।
ভালোবাসা শহরটি নেই।
এই নগরে কেউ কি আছে ভালোবাসার অধিকারে
রাস্তায় নেমে মিছিল করে?
হা হা হা
সবাই কি আর আমার মতো এতো বোকা!!!
বিজ্ঞাপনে সয়লাব সব বিলবোর্ড আকাশ।
প্রয়োজনীয় সব কিছু আজ হাতের নাগাল।

মনের নাগাল কিছু নেই
কিছু নেই।
ভোগের শহর
ভালোবাসার হালখাতা নেই।
ভালোবাসার কাব্যগুলো সস্তায় এখন
বাদামওয়ালার ঠোঙা হয়।
আমি এখন মাঝরাস্তায় লাল বাতিটা।
থেমে যাওয়া ভালোবাসার গানের মিছিল।
বিরহ এখন আশির দশকের গানগুলোতে জল ঝরেনা।
বিরহ এখন
গাঁজার নৌকার পাহাড়তলী যায়।।
সময় এখন নেশার বুঁদে
তাহার মতো।
তাদের মতো।
তোমার মতো।
ভালোবাসার এই আকালে কবিতার খাতায়
হিসাব লিখি
কাল সকালে নাস্তা করার
অর্থটাযে কোথায় মেলে!!
ভালোবাসার এই আকালে
হয়না সকাল ধ্যান কবিতায়,,,
চিন্তা মাথায়
চিন্তা মাথায়।
তুমি যেখানে ঘুরপাক খাও
আমার বুকের আগুনে
আরেকটুকু তা দিয়ে।
অপেক্ষা যেখানে আর হয়নাকো শেষ।
দিন শেষে বুঝতে পারি
মানুষ মূলত একা।
অপেক্ষাটা থাকে সঙ্গদানের অভিনয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *