স্বাধীন বাংলাদেশ

হৃদয় রাজ বাড়ৈ

কোন অজানায় ছিল এদেশ
কেমনে হলো জানা,
বাঙালির চোখে দেখতো না কেউ
চক্ষু ছিল কানা।

পূর্ব বঙ্গ বলেই সবাই
করতো অভিধান,
সবার কাছে ছিল এদেশ
পূর্বপাকিস্তান।

হঠাৎ সবুজ রঙের রংধনুরা
মেললো যখন ডানা,
মাটির রূপে উঠলো ম্যাপে
খাঁটি বাংলা সোনা।

সেই সোনা কে কেড়ে নিতে
পশ্চিম পাকিস্তান,
হানা দিল সঙ্গে ছিল
বুলেট মেশিনগান।

তাই দেখে এই পূর্ব বঙ্গের
সোনার মানিক চাঁদ,
মা মাটিকে রক্ষা করতে
করলো প্রতিবাদ।

মরলো মায়ের মানিক রতন
ঝরলো তাদের প্রাণ,
বিনিময়ে স্বাধীন বাংলা
করলো মোদের দান।

মা মাটিকে ভালোবেসে
দিলো স্বাধীনতা,
রক্ত লেখায় লেখা তাদের
আত্মত্যাগের কথা।

সোনার বাংলা হয়েও হামলা
হয় নি সেদিন শেষ,
ইতিহাসের পাতায় সে আজ
স্বাধীন বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *