হুসাইন আহমাদ
বাংলার আকাশে বাতাসে
লাল সবুজের পতাকা দোলছে!
এ যেন পতাকা নয়!
হাজারো শহীদের রক্তে রাঙানো রং,
হাজারো দুঃখী মায়ের-
ঝরে পড়া অশ্রু ফোটা।
এ যেন গোলাপের মতো-
অবুঝ শিশুর মুখের
মুক্তা ঝরানো হাঁসি।
যে হাঁসি, আজও-
বাংলার আকাশে বাতাসে
স্বাধীন পতাকা হয়ে দোলছে।
সবুজে ঘেরা, চারি পাশে আঁকা,
মাঝখানে যেনো রক্তে আঁকা লাল।
এ পতাকা যেনো বিস্ময়!
বিশ্বকে করে দিয়েছে আশ্চয়!
বাঙালির মুখে ফিরিয়ে দিয়েছে হাস্যয়।
এ পতাকা যেনো বিস্ময়!





















