হ্যালো, বেলা শুনছো


রানা সোহেল

চাকরিটা আমার হয়নি বেলা শুনছো,
এখন আরো দূর্দশায়
কিছু বুঝছিনা।
আকার ইকারহীন বেকার আমায় ছাড়ো,,
মাকে বলে দাও বিয়েতে অমত করছোনা।।

ডিগ্রীর ভাঁড়ারে অনেকটা মাল
নেই কাকা মামা,তদবিরও নেই,,
ব্যর্থতার এই মন্দা বাজারে
চাকরি সহজ ঘুষ দিতে পারলেই।

শুন্য হাতে আধ পোড়া সিগারেট
গলির দোকানে অনেক বাকি,
এমন কতক পাওনাদার থেকে
লুকিয়ে পালিয়ে থাকি..

2441139
ডায়ালে আঙুল দিতে বড় ভয়,
জীবন নাটকের মঞ্চে
এমন হাজার পরাজয়।

চাকরি আমার হবে না বেলা হয়তো,
অভিশপ্ত জীবনে জড়াবো না তোমায়
ভাগ্য আমার চরম চরম পাজি,,
মাকে বলে দাও বিয়েতে তুমি রাজি।।
ঘুষ দিতে পারিনি বলে বেলা সত্যি
চাকরিটা আর হলো না!
কান্নাকাটির হল্লাহাটি
জীবনে আছে মেশে
চুপ করে থেকো
আর কিছু বলো না,,
হ্যালো
2441139
ডায়ালে আঙুল দিতে বড় ভয়,
জীবন নাটকের মঞ্চে
এমন হাজার পরাজয়।

দুঃস্বপ্ন আমায় ঘিরে রাখে বেলা,সত্যি
এতোদিন ধরে ইন্টারভিউর বাহার,,
রাস্তার কত সস্তা হোটেলে
কোনার টেবিলে
অতি গোপনে
ভাত আর ডাল
একবেলা আহার।।

আর কিছুদিন তারপর বেলা শুনবে
টিভি চ্যানেলের খবর
ফ্যানে ঝুলে মরবার
সাদা কালো এই ঘুষখোরে ভরা
মিথ্যে কথার শহরে
ছারখার আমার স্বপ্নের সংসার।।।
হ্যালো
2441139
ডায়ালে আঙুল দিতে বড় ভয়,
জীবন নাটকের মঞ্চে
এমন হাজার পরাজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *