তানজিম তানহিয়াত শৈলী

প্রভুর প্রদত্ত হাতের আঙুলে গণনা হয়,
বহু সংখ্যার যোগফল বা বিয়োগফল;
ছোট্ট বয়সে করেছি গণনা, এখনও করি
মাঝেসাঝে আবেগহীন বা আবেগময়।

সেই হাতে হতো খেলাধুলা, যেতাম খেলে,
মনের অন্তরালে সাধনায় খেলে যাই;
বয়সী পরিশ্রমীর হাতে কড়া পড়ে
আর কুঁড়ের হাতে বর্তিকা জ্বলে।

কেও বা করছে দান, কেও অনুগ্রহকারী
সবই হয় হাত দিয়ে, কারো বা হাত ছোট বা বড়;
যেই হাতেই কাজ হোক না কেন
পুণ্যের কাজ হোক, হও পরোপকারী।

ঝরেছিল ধন দান মৃত্যুর পর ইতিহাসের মহাবীর,
মহামানব আলেকজান্ডার তার হাত দিয়ে;
মৃত্যুর পর সেই হাতেই হবে সমস্ত কাজ,
তাই হাত দিয়ে করি সেই বাস্তবতার গভীর।

এই প্রেম সেই প্রেম সব হয় হাতের,
কখনও লিখি চিঠি কখনও ফোনে লিখি;
লাভ আছে? লাভ নেই সব পালিয়ে যাবে
সময়ের আগে হাতকে খাটানো নয়, আবেগের।

এই হাত, সেই হাত তার মুখে আজ হাত
কার জন্য এই অবস্থা হয়েছে নাজেহাল;
মাথা কে নিয়ন্ত্রণ করো, নাহলে অকালে
ঝরবে জীবন আর কুকাজ করবে হাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *