নুসরাত জাহান বৈশাখী
পুরনো ডাক বক্সটা লাল রঙে হালকা,
কতশত ম্লান, খসে পড়া চিঠি দিয়ে ঢাকা।
ধুলো মাখা কপোলে স্মৃতির হাসি জমে,
হাজারো গল্প জমে আছে পুরনো খামে।
কোনো এক ভোরে তার খোলা দরজায়,
নীল আকাশের ছোঁয়ায় নরম আলো খেলে।
তখন হৃদয়ের কোণে অচেনা কাব্য জন্মায়,
পুরনো ডাক বক্স যেন গল্পের ঠিকানা হয়ে যায়।





















