কাজী.এস.আর.রাশিদা
চোখের আড়াল হলে তুমি
ব্যথায় ভরে বুক;
তুমি আমার ভালো থাকা
আমার হৃদের সুখ।
বকুল পাখি হৃদয় রাখি
ভালোবাসার ফুল;
তোমার সনে অন্য পাখির
হয় না কোনো তুল।
খাচায় বন্দি অচিন পাখি
ছিলে কত যুগ;
অবশেষে সুখ পাখিটার
দেখলাম আমি মুখ।
তুমি ছাড়া শোকানলে
পুড়ে হৃদয়- মন;
বিষাদ জ্বালা বুকে নিয়ে
কাটে সারা ক্ষণ।
মান অভিমান রাগারাগি
হলে তোমার সাথ;
আঁখিপাতে নিদ্রা বিহীন
কাটে সারা রাত।





















