কাজী.এস.আর.রাশিদা
বর্ষা কন্যা হাজির হলো
নববধূর সাজে;
শ্রাবণ ধারায় বৃষ্টি নামে
নূপুর যেন বাজে।
শ্রাবণ বধূর মেঘলা বরণ
ঝমঝমিয়ে পড়ে;
গাঁয়ের পথে বৃষ্টি ফোঁটা
টাপুরটুপুর ঝরে।
বর্ষা রানী আনলো টানি
সবুজ শ্যামল ধরায়;
অঝোর ধারায় বাদল ঝরায়
পুকুর নদী ভরায়।
বর্ষাকন্যা প্রকৃতিতে
নিয়ে আসে বৃষ্টি;
অপরূপ সে সৌন্দর্যের ঢেউ
বিধাতারই সৃষ্টি।
বাদলা দিনে বর্ষাকন্যা
প্রেম বর্ষণে ভাসে;
প্রেম বর্ষণের সেই ধারাতে
শ্রাবণ বধূ হাসে।





















