আফরিদা ইসলাম

নগর জুড়ে শিল্পায়ন,
হয় শুধু মানুষের প্রয়োজন।
থাকে না তো মূল্যায়ন,
শ্রমিকরা প্রাণ দেয় বিসর্জন।
নেই দাম, ঝরে যায় ঘাম,
পথে ঘাটে শ্রমিক অহরহ।
চোখ তাদের করে যে ছলছল,
বুকে লুকায় অজস্র দুঃখ
হাতে থাকে শ্রমের সৃতি চিহ্ন
টাকার বিনিময়ে দেয় শ্রম,
কাটে না বড়লোকের বিভ্রম
কাটিয়ে দেয় ভারাক্রান্ত মন
আহা রে শ্রমিক, নীরব জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *