শ্রাবন্তী প্রিয়দর্শিনীনী
বছর শেষে ঈদ এলে
ঘরে ফেরায় যেন
প্রবাসীদের একটু শান্তি মেলে…
ধরে রাখা ভার
ছুটি পেলেই মন তার,,
একটাই চিন্তা থাকে মনে
ফিরবে কখন স্বজনের কাছে!!
ঘরেতে আর হয় না ফেরা,,
ডাক আসে যেতে হবে যে পরপারে….
কত বুক করে যে হাহাকার
বছরের উৎসব প্রাঙ্গণে
এমন ঈদ চায় না তো আর…
বাংলার মানুষের ফিরতে নেই আজ ঘরে
একবার ঘর হতে বাহির হলে
তাকাতে নেই যে পিছনে ফিরে!!
কখন জানি মৃত্যুর দূত এসে
সময় বুঝে সড়কেই যাবে নিয়ে…
সড়ক পথে দেখা মেলে
গাড়ির চালক যেন পাল্লা ধরে
কে যাবে কাকে পিছনে রেখে!
এমন বেতাল চালক আসে যেন
যাত্রীদের মৃত্যুর দূত হয়ে…
সকলের কাছে করি মিনতি
ঘরে ফিরুন সময় হাতে রেখে
মনের চঞ্চলতা একটু দূর করে
স্বজনের মনে শান্তি নিয়ে
ফিরুন না একটু ঘরে
আপনার শান্তির নীড়ে…..





















