রানা সোহেল মেঘদূত
দুঃখ দিবি? দেনা,
আমার সময় দুঃখ দিয়ে কেনা।
অফুরন্ত সময় আমার
কষ্ট দিয়ে ঢাকা,
চাইলে তুই দিতে পারিস
বিষাদ ব্যাথা মাখা।।
শুন্য হাতে ফিরিয়ে দিবি?দেনা,
শুন্যতাতে ভাসার মতো
অনেক ঢেউয়ের ফেনা।
অসীম নীলে ভাসতে ভাসতে
শঙ্খ চিলের মতো,
আমার বুকে তোরই দেয়া
আঁধারী এক ক্ষত।
ভালোবেসে সেই ক্ষতের ভেতর
অবিরত হাটি,
আর যাই দিস,,শেষ ঠিকানায়
একমুটো দিস মাটি।
ছল করে আর কতটাই বা
পেয়েছিস তুই হাসি,
আমার আধেক জীবন গেলো
সেই তুইকে ভালোবাসি।
সঙ্গ যদি নাইবা দিলি
নিঃসঙ্গটাকে দিস,
আমি আজো বাজিয়ে চলি
প্রেম ফেরানোর শিষ।
হয়তো তোর নাইবা ফেরার
হয়না সময় আর,
এই আমাকে আজো ডাকে
তোরই অন্ধকার।
জোছনা আমায় দেয়নি আলো
তোরই মতো ছল,
বোকা আমার চোখের ভেতর
উজানী দমকল।
ঝরা জলে ঝরা পাতা
চোখ ঘুন পোকাতে ভর্তি,
বুঝতি কেমন মরা এমন
যদি প্রেমে মরতি।
কষ্ট দিবি,দুঃখ দিবি?
দিস আগুনও জ্বেলে,
মনে রাখিস আমার স্বপ্ন
সব ফাগুনে খেলে।।
দুঃস্বপ্ন দিবি?দেনা,
আমার জীবন অপেক্ষাতে
হয়তো ফুরাবেনা।
থাকি এমন যেমন রাখিস
ভালো আছিস যেমন থাকিস
থাক,
চায়ে চাঁদ চুবিয়ে খেয়ে
ভরছি পরিপাক।।।
আমার এখন এমনি করেই
জীবনের সব দিন,,
তোর জন্য অপেক্ষাটা
ভালোবাসার ঋণ।।।





















