প্রিয়দর্শিনী
রইবো আমি তোমার চিরদিন
মৌনতায় যদিও হয়ে কাতর
তোমারও অলক্ষ্যে
ওই হাসিরও আড়ালে….
তবুও আমায় পেছনে ফেরালে!!!
খেলা করে যায় সে অনর্থক
কারণে অকারণে??
এই আমার বেখেয়ালি চিত্তে,,,
তবে রয়েছে তার অহম বোধ!!
তা জেনেও পেয়েছে স্থান
আমার মনের কুঞ্জভবনে……..
আজ এই আঁখিতলে
সেই নামটি নিয়ে
দিয়েছি সকল কালিকার বিষাদ লেপে…
শুধুই থাকি মগ্ন
অবাক দৃষ্টিপন্ন চাহুনিতে….
সামনের প্রতিটি পদক্ষেপে
যদি কখনো বা দেখা মেলে!!!
বোঝাবে না আর
ভেসে আছে কি নেই সে
আমার মুখের শ্রুতিমধুর সকল প্রতিশব্দে……





















