রানা সোহেল মেঘদূত
টেলিফোনের রিং
প্রতি মঙ্গলবার,
এ কথা ও কথা
দ্বিধাদ্বন্ধের বাহার
কথার শেষে
অদেখা দুজনের কথা–
দেখা হোক
দেখা হোক এবার।
তারপর একদিন,,
দগ্ধ দুপুর
রোদ্দূর মাথায় ,
হেটে হেটে ক্লান্ত
ললাটে ঘাম উষ্ণতায়,
হাতে ফুল,
সুমনের গান
অরুন্ধতি রায়,
আর
স্বরচিত অগোছালো কবিতা,,,
সে প্রথম প্রেম রুপান্বিতা।।
কৈশোর নদে জোয়ার
ললাটের টিপে লাগে ঘোর,
তার চোখে দেখি মেঘ
নাশিকার লাগ দাগ ভোর।
তার হাসির ফোয়ারায়
ডুবে মরি মরে সাঁতরায়।,
আর
সে আমার মনন জয়িতা
সে প্রথম প্রেম রুপান্বিতা।।
ইচ্ছে হতো হয়ে য়েতে নিজে
তার নরোম হাতের চূড়ি,
অথচ এক আঁধার ঝড়ে
আমি যেন বাকাট্টা ঘুড়ি।
তার সে হাতে ভাঙে সাঁকো
“বলেছিলো দূরত্ব আঁকো”।
তাই
আজো আমি স্বয়ম্ভূ চিতা,
সে প্রথম প্রেম রুপান্বিতা।।





















