হৃদয় রাজ বাড়ৈ
সবুজ ভুবন আজব জীবন
মোহ মায়ায় ঘেরা,
শ্রেষ্ঠ সৃষ্টি সামনে থাকতেও
খুঁজি তার চেয়েও সেরা।
বয়স হলেও যায় নি স্বভাব
স্বার্থে সবাই রত,
স্বভাব সবার আছে ঠিক সেই
ছেলেবেলার মত?
যেন- বন্ধুগনে আম কুড়িয়ে
ভাগ করিবার বেলা,
সামান্য ব্যাসকম হলেই
মত বিরোধের পালা।
ওর ভাগে তে পড়ছে বেশি
আমার ভাগে কম,
ও যদি হয় জেরি” মোরে –
হতেই হবে টম।
যার সাথে যার দ্বন্দ্ব তাকে
দেখতে নাহি পারি,
জ্ঞানী হয়ে ও অজ্ঞানতার
কথার ছুরি মারি।
ঠিক যেন কে কি খেয়েছে
দেয় নি মোরে তাই,
তার সাথে মোর আজকে থেকে
কোনো কথা নাই।
অভিমানে দিতেছি জল
ঢেলে গরম ভাতে,
ওর সাথে যে বলবে কথা
মিশবো না তার সাথে।
অবুঝ মনের দ্বন্দ গুলো
আজও মনের কোণে,
বসত করে স্বার্থ হয়ে
ছেলেমানুষীর সনে।
মোরা যদি বড় হয়ে ও
এমনি করি আচ্ছা,
কি শিখবে ভাই মোদের থেকে
ভবিষ্যতের বাচ্চা।
খামখেয়ালি দ্বন্দ্ব করে
মন লভে শোক তাপ,
বন্ধুত্বে ভাঙন ঘটায়
শয়তানের হয় লাভ।
না করি তাই জ্ঞান থাকিতে
অবুঝ মনের লড়াই,
নিজেদের সু সম্পর্কটা
অযথা না হারাই।
মিলেমিশে থাকতে শিখি
শিশুদের দেই শিক্ষা,
তবেই ভবে ভাবের পাখি
মন করিবে রক্ষা।





















