পিশাচের চোখ

কাজী.এস.আর.রাশিদা

সমাজ মাঝে- সকাল সাঁঝে
দেখি নানান লোক;
হলেও মানব- রূপে দানব
যেন পিশাচ চোখ!

মানুষ রূপে- আসে চুপে
ক্ষুধার্তের এক দল;
বিবেক ভুলে-কুঁড়ি ফুলে
নোংরা করে জল।

ওরে মানব-হলে দানব
নেই রে পুষ্পের ছাড়!
অসুর হয়ে-ছোট্ট ছয়ে
বিঁধে ক্ষুরের ধার।

নতুন ভবে-এই কি তবে
স্বাধীনতার ঘ্রাণ?
পলাশ কুঁড়ি-বৃদ্ধা বুড়ি
হারায় সবাই মান।

ধর্ষক ফাইনে-দেশের আইনে
বিচার কি এর নাই?
প্রশ্ন রাখি-চাইনা ফাঁকি
উত্তর তবে চাই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *