রানা সোহেল মেঘদূত
শরতের সাদা কাশফুল
সাদা মেঘে ঢাকা।
বর্ষায় ভেজা মেঘ কদম
জলরঙে আঁকা,,
তাতে বন্ধুর মন ভেজেনা
ভেজে আমার চোখ,
দুঃখটাকে আঁকড়ে ধরে বলি
বন্ধুর ভালো হোক।
হেমন্তে মাট ভরা যৌবন
রঙে ঢেউ খেলে যায়,,
উম খুজে বুকে কেউ
শীতার্ত সন্ধার কুয়াশায়।
বন্ধুর খুজে হন্যে আমি
না পাওয়া সে লোক।।
দুঃখটাকে আঁকড়ে ধরে বলি
বন্ধুর পাওয়া হোক।।
গ্রীষ্মের রোদ অনলবর্ষি
বুকে আগুন জ্বলে,
বসন্তের ফুল ঝরে যায়
আমার সুখটি হলে।
বারো মাস তেরো ব্যাথায়
তার ধ্যানে প্রেমলোক,,
দুঃখটাকে আঁকড়ে ধরে বলি
বন্ধুর ভালো হোক।





















