উম্মে হাবিবা
মেঘেদের ডানায় আজ বিষণ্নতার সুর,
বুকের ভেতর একলা আকাশ, বড্ড অচিনপুর।
হারিয়ে যাওয়া স্মৃতির পাতায় ধুলো জমেছে খুব,
শূণ্য নদীর নীল গভীরে দিয়েছি অজানায় ডুব।
গোধূলি বেলাটা যখন ম্লান হয়ে আসে,
পুরানো কিছু কথা তখন কানে কানে হাসে।
অপেক্ষাগুলো আজ শব্দহীন এক মিছিলে মেতেছে,
পাহাড়ি ঝরনার মতো কষ্টগুলো বুকের বামে গেঁথেছে।
হয়তো কোনো একদিন, বসন্তের শেষ বেলায়,
আবার তোমার দেখা মিলবে জীবনের এই খেলায়।
ততদিন না হয় একলাই থাকি নিঝুম রাতের গানে,
কবিতা হয়ে রবো আমি কোনো বিরহী মনের টানে।





















