বিনোদন ডেস্ক:
নাচ শুধু বিনোদন বা পারফরম্যান্স নয়, এটি ফিটনেস ধরে রাখা এবং মানসিকভাবে ভালো থাকার অন্যতম উপায় বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী রাশা থাডানি।
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে রাশা বলেন, শরীরচর্চা মানেই শুধু জিমে যাওয়া নয়। শরীরকে সচল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাচ সেই কাজটি আনন্দের সঙ্গে করে।
তার ভাষায়, “নাচ আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যায়াম। এটি যেমন উপভোগ করি, তেমনি শরীর ঠিক রাখতেও সাহায্য করে।” তিনি নিয়মিত শরীরচর্চার পাশাপাশি নাচকেও নিজের দৈনন্দিন রুটিনে রাখেন।
রাশা ইতোমধ্যে নিজের প্রথম ছবি আজাদ এর গান উই আম্মা দিয়ে দর্শকদের নজর কাড়েন। গানটিতে তার প্রাণবন্ত নাচ সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনায় এসেছে।
মা রাভিনা ট্যান্ডনের জনপ্রিয়তার ছায়া থাকলেও রাশা থাডানি নিজের আলাদা পরিচয় গড়তে চান।





















