মো: শাহীন আলম শুভ
ওই তো সে পাপীরা জুলুমের উস্তাদ
পথে ঘাটে জাল বুনে স্বার্থের ফাঁদ!
দেশ টা লুটেপুটে অচিনে বসবাস
গুন্ডা সন্তাস করে চাষাবাদ।
ওই দেখো জুলুমের উস্তাদ!
বিলাসে আয়েশে ক্ষমতার দাপটে
যা ইচ্ছে করতে পারে অর্থের পকেটে!
সত্য কে মিথ্যা বানায় ক্ষমতার জুরে
বেইনসাফ কলকাঠি বিষদাত অন্তরে।
ওরা চিনে স্বার্থ যোগ্যতা কি আসে?
ওরা অর্থ দিয়ে ঈমান বেছে হাসে।
ওরা দুধ বেছে মদপান করে উল্লাসে,
হালাল হারাম একসাথে যাকনা মিশে।
ওরা ধর্মের তরে মানে রায় দায়িত্ব
যদিও হয় নিজের লাভ একান্ত।
বোবা পশুদের চেয়ে ও তারা নিকৃষ্ট
গুণীদের গুম করে, পাপে হয় আসক্ত।
ওই দেখো পাপীরা, ওই দেখো বাজ!
ওই দেখো হিংস্র, ওই দেখো খাদ!
দুনিয়ার আগাছা অজাতের কুজাত
চেটেগেটে খায় ওরা ঘোলা তেলবাজ।
ওই দেখো জুলুমের উস্তাদ!
ওই দেখো চালবাজ, মাফিয়া খেলোয়াড়
অঙ্গিকার দিয়ে পরে, করে অস্বীকার!
ওই দেখো ঘুসখোর ,চাঁদাবাজ বাটপার
প্রতি হিংসায় ক্ষমতার করে অপব্যবহার।
ওই দেখো নামধারি মুনাফিক শয়তান
জবানের খেয়ানত রাখে চলমান!
ওই দেখো মুখোশদারি ছদ্মবেশি বেঈমান
বাহিরে তার মিষ্টি চিনি ভিতের বিষপান।





















