গ্রন্থিত প্রেম

রানা সোহেল মেঘদূত

আমিও দারুন
একলা
পাখি,
হেথায় হোথায়


তে
থাকি।
তোমার আকাশ
মেঘলা ভারি,
ঝড়ের আঘাত
সইতে পারি?
না
না,,
আমার সঙে
এমন ঢঙে
খেলতে মানা।
কষ্ট পাই,
পারো যদি
বসতে দিও,
বসতে চাই–
মেঘে,
মনের ভেতর
ডুকতে দিলে
স্বপ্ন দেবো জেগে।
আমার বুকে
কেবল গল্প
তোমার নামে,
তোমার জন্য
কাব্য পাঠাই
হাওয়ার খামে।
আমার
যত
ক্ষত
আছে
সব ভুলেছি,
তোমার জন্য
বুকের কপাট
এই খুলেছি।
এই-
দেখো,,
আমি
আজো আছি
প্রেমিক পাখি সেই।।
থাকবো আরো
প্রাণ যতদিন রয়,
বিষাদ মাখা এই আমিটা
প্রেমের
হি
মা

য়।
হিম সাগরে ডুব দিয়েছি
আগুন নিলেম বুকে,
এই শহরে একাই আমি
আঁধার দিলাম রুখে।
রুখতে পারি
নিয়ন আলো
বিলবোর্ডের ছায়া,
থাকুক কেবল
তোমার আলো
মায়া
মায়া
মায়া।
আমি না হয়
একলা থাকি
পাখি,
তোমার ছাদে
কোণে বসে
দেখতে থাকি।
দেখতে দেখতে
তোমায়,
কাপড় শুকার তারটি ধরে
বেলকনি আর সিঁড়ি ঘরে
ঘুমায়।
আমি না হয়
এমনি করে
স্বপ্ন কিছু গড়ি,,
তোমায় ভেবে
সগৌরবে
উড়ি
উড়ি
উড়ি।
তুমিই আমার ক্ষত বুকে দাওয়ায়,
চৈতালী হাওয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *