কল্পনার পুষ্পবাগান


শেখ সুলতানা মীম

চারপাশে ফুটে আছে নানা রঙের ফুল,
বেলি, হাসনা, শিউলি আর দোলন—
মনে হয় এ যেন এক স্বর্গরাজ্যের বাগান,
আনন্দে উৎফুল্ল সারা দেহ আর মন।

বাতাসে ভেসে আসে সুগন্ধের ঢেউ,
কানে বাজে কোকিলের মধুর সুর;
এক মুহূর্তে মুছে যায় বেদনার ছায়া,
দুঃখের মেঘ অদৃশ্য হয়ে ফোটে নতুন ভোর।

কিন্তু হঠাৎ ঝরে পড়ে ফুলের দল,
নীরব হয় ডালে ডালে পাখির গান;
বাস্তব জীবনের কালো ছায়া আসে ফিরে,
কল্পনারা হারায় স্বপ্নলোকের গহীন অরণ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *