হৃদয় রাজ বাড়ৈ
মনে পড়ে সেই বিশ্বকবি
রবীন্দ্রনাথের কথা,
যাকে হারিয়ে বিশ্ববাসীর
হৃদয়ে জেগেছে ব্যথা।
কোলকাতা তার জন্মভূমি
জোড়াসাঁকো ছিল গ্রাম,
ঠাকুর পরিবারে জন্ম তাহার
রবীন্দ্রনাথ ছিল নাম।
সতেরো বছর বয়সে তিনি
ব্যারেস্টারি পড়েন,
পড়ার মাঝে মনে মনে কতো
কাব্য – গল্প গড়েন।
মাত্র পনেরো বছর বয়সে লিখেছেন
কাব্য বনফুল,
শত কাব্য লিখে ও তিনি
করেন নি কোথাও ভুল।
কাব্য লিখেছেন – গল্প লিখেছেন,
লিখেছেন কতো গান,
সাহিত্যের সকল শাখায় তিনি
রেখেছেন অবদান।
কাব্য লিখেছেন সোনার তরী,
ক্ষনিকা, বলাকা, চোখের বালি,
লিখেছেন তিনি গল্প – গুচ্ছ,
বিসর্জন ও গীতাঞ্জলি।
তিনিই মোদের বিশ্বকবি
কবিগুরু রবীন্দ্রনাথ,
জানাই তাকে শ্রদ্ধা-ভক্তি,
চরণে তার প্রণিপাত।





















