ফাগুন শেষে

কাজী.এস.আর.রাশিদা

গ্রীষ্মের তাপে শরীর ভাঁপে
হচ্ছে নানান ক্ষতি;
চৈত্রের নাশে বৈশাখ মাসে
রৌদ্রের প্রকট অতি।

ঋতুর বদল বারির অদল
জীবন যেন বিষে;
নিঘাত বায়ু কমছে আয়ু
শান্তি মিলে কিসে!

অগ্নিঝরা তাপের খরা
ভ্যাপসা গরম লাগে;
তীব্র দহন যায় না সহন
মনের শান্তি ভাগে।

বৈশাখ মাসে উষ্ণ আঁচে
পুড়ছে বিশ্ব ধরা;
নেই যে বৃষ্টি অনাসৃষ্টি
হচ্ছে তপ্ত খরা।

চাই যে বৃষ্টি রহম দৃষ্টি
দাও গো এবার প্রভু;
ঝরুক বাদল করো আদল
প্রাণটা বাঁচুক তবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *