নায়িমা আখতার
ওহে শ্রমিক ভাই, আজ কাজ থামাও! আজ যে তোমাদের ছুটির দিন,
আজ যে পহেলা মে—আন্তর্জাতিক শ্রমিক দিবস।
আমার দিবস? আজ কি তবে গত ছয় মাসের বকেয়া বেতন আমায় দেবে বলো?
নারী শ্রমিক কহে,
নারী শ্রমিক দিবস বলে কি আলাদা কোনো দিন নেই ভাই ?
দিনটি তো সবার—যিনি হাতুড়ি চালান কিংবা করেন সেলাই,
নারী শ্রমিক দৃঢ় কণ্ঠে বলিল-
তবে কেন একই রোদে পুড়েও আমার মজুরিটা অর্ধেক থাকে?
দিবস দিয়ে কী হবে যদি অভাবের শিকলে জীবন থাকে বন্দি?
ন্যায্য মজুরি নিশ্চিত হবে যেদিন, নারী শ্রমিকের দিবস হবে সেদিন।





















