রানা সোহেল মেঘদূত
ঘাম ঝরে আর রক্ত,,
বানায় তোমার বাড়ীখানা
করে সুন্দর শক্ত।
বেলকনি আর সিঁড়ি ধরে
তোমার হাওয়ার ছাদ,
বেডরুমে কি আয়েশ করে
ভুলছো অবসাদ।
ইট লোহা আর সিমেন্ট টেনে
ক্লান্ত ছিলো যারা,,
নাম কি তাদের, কোথায় থাকে
খুজ নিয়েছো কারা?
যাদের ঘামে রক্তে বোনা
তোমার সুখের বাড়ি
তাদের তরে মায়া দিও
অহংকারটা ছাড়ি।
তারাই সাজাই তোমার নগর
তোমার সুখের ঘর,
তারাই শিল্পী তারাই শ্রমিক
ইমারত কারিগর।
তাদের শিরায় হিম্মত
মগজ জুড়ে কর্ম,
তারাই জানে ঘাম ঝরিয়ে
জীবনের সারমর্ম।
সভ্যতার এই যত নির্মাণ
তাদের হাতে পেলাম,
তাদের শ্রদ্ধা তাদের কুূর্নিশ
সহস্র সালাম।





















