মো. জাহিদ হাসান
আমার শান্ত-শীতল, একলা কুঁড়েঘর
এলেমেলো করে দিল বৈশাখি ঝড়।
চেয়েছিলাম বৃষ্টি।
ঝড়ে সব তছনছ, এ কি অনাসৃষ্টি!
কত মর্মে বাঁধলাম রে ঘর
এক করে দিন রাত।
খড়ার পরে মরার ঝড়ে
সব হলো উৎপাত।
পোড়া মনে এই দুঃখের কথা
কার কাছে আমি বলি।
উজানের ঘাটে তোলপাড় করে
দিন আনি দিন চলি।
ছোটকালে আমি বাপ-মা-হারা,
তিন কুলে কেউ নাই।
নদী পাড়ের এই ঘরখানা ছিলো
কোনোরকমের ঠাঁই।





















