ছোট্ট সেতু

কাজী উর্মি

ছোট্ট একটা সেতু,
ভেবেছিলাম পার হবো পলকেই!
নড়বড়ে রেলিং আর নিচে জলস্রোতের ভীরুতায়
ধরেছিলাম হাতটি তোমার!
অথচ যখন তুমি ছাড়িয়ে নিয়ে হাত,
পার হয়ে গেলে সেতু!
তখনো আমি
সেতুর মাঝ বরাবর একা।
নীচে সে জলস্রোত,
নড়বড়ে রেলিং
আর মাঝখানে আমি।
একা।
আমি জানি যতোটা শক্ত করে ধরার কথা ছিল হাত,
হয়তো তা ধরতে পারিনি।
তাইতো এখনো
‘না’ বলার পরেও
তোমার জন্য আমার হৃদয় দগ্ধ,
অনন্তদহনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *