ধুলো মাখা ক্যালেন্ডার

মোঃ মারুফুর রহমান : ছোটবেলা গেছে সেই কতো কাল আগে, আমি ভুলে যায় সেই মাঝে সাজে। তবে মনে পড়ে খুব দুর্লভ দিনে, কোন এক পুরনো ক্যালেন্ডারে। তিনি আমাকে মনে করিয়ে দেন, ফেলে এলাম এক যুগেরও বেশি সময়, শৈশবটাকে-কত অবহেলা আর ভর্ৎসনা দিয়ে। স্মৃতিকাতরতা বলতে ঐ একটাই ক্যালেন্ডার। তিনি কষে কষে হিসেব রাখতেন, তার অবহেলা। তবুও তিনি বুঝতে দেননি কখনোই। আজ মনে হয় ক্যালেন্ডারটুকুও খুব পরিণত, আমাকে বলে সাল পাল্টেছে, ধুলো জমেছে আমাতে- তবুও আমি আগের ক্যালেন্ডার। সত্যিই কি তাই? সেই ক্যালেন্ডারের মনে পড়ে আমাকে খুব, কখনো তার ছাদের কোণায় কিংবা মাঝরাত্তিরে। মাঝে সাজে কখনো বা মনে করিয়ে দেই আমি নিজেই। শুনেছি ক্যালেন্ডারের সাথে কথোপকথন তিনি বেশ উপভোগ করতেন, আজকে আমি ক্যালেন্ডারের কাছে অসহায় বালক তিনি শুধু বলেন আমি কেবল শুনি। আজন্ম ঘাড় হয়েছে আমার, কেন পাল্টে ছিলাম অনেকগুলো বছরের পাতা। তিনি আমায় রাগে বললেন, ধুলো গুলোও পরিষ্কার করেন নি। তাই আমি আজ ক্যালেন্ডারটুকু পরিষ্কার করার প্রচেষ্টা চালালাম,তার সাথে আবার কথোপকথন শুরু করার মধ্য দিয়ে। আপনি কিন্তু ভুলে যাবেন না একসময়কার দিনের খোঁজ আপনার মাধ্যমেই পেয়েছি। সবচেয়ে বড় সঙ্গী ছিলেন আমার, আজ অনেকেই আছে তবে ঐ ক্যালেন্ডারের সাথে কথা বেশি বলা আমিটাই আজ নিশ্চুপ।

লেখক : শিক্ষার্থী, আইন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *