হুসাইন আহমাদ
যেদিন আমি যাব মরে
আপন সজন সবে মিলে,
বড়ই পাতা গরম জলে
গোসল দিবে আমায়।
যেই ঘরেতে থাকতাম আমি,
আমার টাকায় গড়া,
সেই ঘরেতে হবে নারে
আমার শেষ ঠিকানা।
সবাই মিলে আমায় ধরে
নিয়ে যাবে গোরস্থানে।
মাটির ঘরে মাটির বিছা
থাকবো আমি সেথা একা,
আপন স্বজন কেও যাবেনা
আমায় দেখার তরে।
একা একা রইবো পড়ে
সজন সুজন সবাই মোরে-
ভুলবে দুই দিনে,
নামটাও মোর নিবেনা কেউ
অল্প দিন পড়ে।





















