হুসাইন আহমাদ
দুঃখের মাঝে সুখের দিশা
দেখাও ওহে ভাই,
তোমার দিশা দেখে যেন
অন্যে খুসি হয়।
শত ব্যাথা বুকের মাঝে
মুখে হাসি হায়!
তাই তো আমি কাব্য লেখি
কবিতার পাতায়।
সবার দুঃখের ভাগি হয়ে
ভাগ নিও হায় ভাই,
তুমি তাকে উৎসাহ দাও-
দুঃখ চলে যায়।
বুকের মাঝে সক্তি নিয়ে
সম্মুখে আগাও,
দুঃখের পরে সুখ আসে ভাই
জানে যে সবাই।





















