হৃদয় রাজ বাড়ৈ
স্বপ্ন……
সে তো কারো জীবনে বিলাসিতায় পথো চলা,
আবার কারো জীবনে বিনা সুতায় গাঁথা মালা।
কারো স্বপ্ন পূরণ করতে কতো
নির্ঘুম রাত কাটে,
আবার – কেউ ঘুমিয়ে আরামে স্বপ্ন দেখে
সুখ পালঙ্কের খাটে।
কেউ নিজে না খেয়ে অন্যের মুখে
তুলে দেয় দুমুঠো অন্ন,
আবার কেউ শতো দামি খাবার নষ্ট হলেও
করে না কোনো গণ্য।
কারো পরিধানে জমিদারি পোশাক
বিলাসিতার সজ্জা,
আবার কেহ মলিন বস্র পরিধান করে
নিবারন করে লজ্জা।
কেউ সন্তানের লাগি কাদিয়া মরে
একটি মা ডাক শুনতে,
কেউ নিষ্পাপ জীবন নষ্ট করে
ফুর্তির বীজ বুনতে।
কেউ আপন স্বপ্ন পূর্ণ করতে
দিবারাত্রি ব্যস্ত,
কেউ আবেগের নেশায় বিবেক হারিয়ে
কুকাজে অভস্ত্য।
কেউ রোজগার করে,, তিল তিল করে
সন্তানের জীবন গড়ে,
আবার -কেউ বাপের পয়সায় শহর কাঁপায়
বাজে খরচা করে।
কেউ গরিবের মুখের অন্ন কারিয়া
হয়েছে আজি রাজাধিরাজ,
আবার কারো – মানব সেবায় সব সপিয়া
পথের পানে দিন কাটে আজ।
অভাব-অনটন , বিলাসিতা মাঝে ও
স্বপ্ন দেখতে মন জানে,
সকলের মন তাই সদা ছুটে
স্বপ্ন ডাঙার সন্ধানে।
আজব ভুবনে সজিব জীবনে
স্বপ্নের নেই অন্ত,
কেউ ঝরে যায়, কেউ বা পোঁছায়
সফলতা দ্বার প্রান্ত।





















