ওরা পতন হবে


মোঃ শাহীন আলম শুভ

কথা দিয়ে কথা
যায় যেজন ভুলে
ওরা ও পতন হবে
অপেক্ষা থেকো সবে।

নিজ স্বার্থের মূলে
পূঁজি করে আমল!
মুখে মধু অন্তরে বিষ
হবে নাকো তারা সফল।

চিরস্থায়ী রয় না ক্ষমতা
অপমান লাঞ্চিত হবে,
যারা কথা দিয়ে আদোও
রাখে না পরে সেই কথা।

সুবিধাবাদী দৃষ্টি যাহার
থাকে নিজ কল্যাণে,
তারা কভু শোধরাবে না
ভক্তি রয় আপন কোণে।

দেশ ও জাতির তরে
নামে জল জিবে,
ক্ষমতার অপব্যবহারে
তারা ও পতন হবে।

জুলায়ের রক্ত প্রাণহানি
করবে যারা অস্বীকার
খুব বেশি দিন নয়
তারা ও হবে বহিষ্কার।

ভুল মিথ্যা বাণীতে
তেলবাজি হাওয়াতে
আড়ালে মুখোশ পরে
পাবে নাহি ছাড় লুকাতে।

জুলায়ের সূত্রে বেঈমানে হলে
পাবে না রক্ষা মির্জাফরে,
আবার বিপ্লব আন্দোলন ঘিরে
ওরা ও আবার পতন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *