শাহীন আলম শুভ
বৈষম্য খুঁজো তুমি
ধনী গরীবের ঘাটে,
বৈষম্য হয়না আদোও
যোগ্য অযোগ্যতার পৃষ্ঠে।
এক নয়নে আঁধার ঘিরা
অন্য তাতে আলো-
বৈষম্য করছো বটে,
দেখছো মামু খালু।
বিচার তোমার বিবেকে তে,
প্রশ্ন রেখে মনে,
কেমন সেই বিচার নীতি?
সহি বিচার করতে কি জানে?
বৈষম্যহীন বিচার কি
পাচ্ছে কি আদোও তারা?
অর্থের কলকাঠি তে,
দিচ্ছো তবে কি সাড়া?
বৈষম্য করছো কেন?
জাত জাতির তরে,
সুদৃষ্টি স্লেহ-মায়া
ভুলেছ কি একেবারে?





















