আমি স্বাধীনতা পাইনি

শাহীন আলম শুভ

যা চেয়েছি পাইনি আজও
পেয়েছি যা ধোঁকার কণি!
যা চাইনি আমি পেয়েছি তা,
দেশ প্রেমিকের প্রাণহানি।

দুখিরা আজও দুখে থাকে
ঠাঁইহীন কিংবা অনাহারে,
তাঁদের শ্রমের পোষিত যারা
থাকে সুখ বিলাসে আদরে।

স্বাধীনতার শাসন বারণ
আদোও কি সমান তরে?
এক পাল্লায় ভার দিয়ে
অপর খানি শূন্য ডুরে।

রাজার পুত্র রাজা হয়
স্বাধীন চেতনায় সুরে,
অবহেলিত তুমি আমি
খেটেকুটে যায় মরে।

সেই স্বাধীনতা পাইনি আমি
রয়েছি নামে আর বামে
যোগ্য ব্যক্তি পায়না কদর
মামু খালুদের জ্যামে।

লিখতে গেলে হকের কথা
কলম নিবে কেঁড়ে,
নয়তো তোমায় গুম করিবে
কিংবা রইবে আয়না ঘরে।

স্বাধীনতা পাইনি আমি
রক্ত দেওয়া দামে,
স্বাধীনতা পাইনি আমি
দুনীতির হওয়ার জ্যামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *