শাহীন আলম (শুভ)
জন্মেছি তো ভর্বে মৃত্যুর সূত্রে
আমল পুঁজি করে বিদায় নিতে!
ক্ষনিকের ধারা তে গড়তে সম্বল
গোনাগার দুষী করে দিওনা মরণ।
দেহটা রেখো তাজা অক্ষতো সাজে
দেখে যেন সবে চিনতে পারে!
ক্ষতবিক্ষত নিখোঁজ করিনা লাশ কে,
পরিপাটি দেহটা রেখোও সুগন্ধির মাঝে।
রাস্তা ঘাটে কিংবা মরুভূমির বালিতে
মৃত্যুর রচনা করিও না কাউকে,
কাবাঘর কিংবা মসজিদের দুয়ারে
এমন মরণ দিও সেদিন মোরে।
সাগর নদী ঢেউের স্রোতে
কিংবা পাতাল ভূপৃষ্ঠে,
ডুবেও না সেদিন নারাজ হয়ে
এমন মরণ নাহি যেন জুটে।
যাতায়াত কিংবা চলাচলে
নিওনা মৃত্যুর দুয়ারে,
মরণ টা দিয়ে রেখো
বিপ্লবী শহীদের কাতারে।





















