আফিয়া আলম : আমাদের দেশে যানবাহন পূর্বে বেশি ত্রুটিপূর্ণ ছিলো। কিন্তু সেইটার পরিমাণ বর্তমানে অনেকাংশে কমে গেছে। এখন যানবাহন চলাচলে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ হয়ে উঠেছে অন্যতম যানবাহনে চলাচলে মুখ্য বিষয়। ট্রেন চলাচলে অসতর্কতা প্রায়শই আমরা দেখতে পাই ।কিছুদিন আগেও ঈদের সময় বাড়ি আসার সময় ট্রেন দুর্ঘটনা ঘটে। যেখানে বহু মানুষ জায়গায় নিহত হোন। স্বজনহারা মানুষগুলো যেখানে অপেক্ষায় ছিলেন তাদের জন্য সেখানে তারা ফিরেছেন জীবন্ত লাশ হয়ে। তাদের ঈদের আনন্দ যেন পরিণত হয় বেদনাতুর দিনে। আবার আমরা দেখতে পাই লঞ্চ চলাচলেও অসীম অসর্তকতা।দ্রুত এক লঞ্চ থেকে অন্য লঞ্চে ওঠার সময় তারা লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে যান এবং তাদের মৃত্যু ঘটে। এই প্রাণহানি শুধু যে স্বজন হারানোর বেদনা তা নয় এদেশের মানুষ তাদের শ্রমশক্তিতে নিয়োজিত মানুষদের হারালেন যা জাতির জন্য হুমকিস্বরূপ।
প্রতিবছরই প্রায় ঈদযাত্রার সময় এমন দুর্ঘটনা ঘটে।এসব দুর্ঘটনার পিছনে দায়ী কিছু কারণ এর মধ্যে রয়েছে হঠাৎ রাস্তা পার হওয়া, নির্ধারিত জেব্রা ক্রসিং ব্যবহার না করা,মোবাইল ফোন ব্যবহার বা মনোযোগ বিচ্ছিন্ন হওয়া, মদ্যপান বা মাদক গ্রহণ করে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য করা ইত্যাদি।
একটি প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত দ্রুত গতিতে যানবাহন চালানো। এই স্বল্প সময়ের তাড়াহুড়োর জন্য একটা জীবন পর্যন্ত চলে যাচ্ছে। দেখা যায় দ্রুত বাস ছেড়ে দেওয়ায় তা ধরার জন্য যাত্রীরা তাড়াতাড়ি করে রাস্তা পারাপার করে,ট্রাফিক আইন মানে না,একজনকে অতিক্রম করে আরেকজনকে ঠেলে ফেলে দিয়ে চলে যায় ইত্যাদি। এসকল বিষয় যদি কিছুটা সতর্কতার সাথে দেখা যায় তাহলে দুর্ঘটনা কিছুটা হলেও এড়ানো সম্ভব হবে।
লেখিকা : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, সমাজকল্যাণ বিভাগ।
ইমেইল : afiaalam2000@gmail.com





















